ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মকর্তাদের হেনস্তা করে। তবে তারা বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, একদল ব্যক্তি কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট, চলছে গণনা
দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৫ আসনে ভোট পড়েছে ৪০.৯ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের