ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানান, দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াতের এই প্রার্থী।
ঢাকা-১৫ আসনে এই বিজয়ের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি আসন নিজেদের দখলে নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার
নিত্যপণ্যের বাজারে আগুন, শঙ্কা ও অনিশ্চয়তায় মধ্যবিত্তরা