February 13, 2026
Friday, February 13th, 2026, 1:02 am

ভোলা-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী আন্দালিভ রহমান পার্থ

 

ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিএনপি জোটের প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো এ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ সালে তিনি প্রথমবার এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরের প্রাথমিক ফলাফল অনুযায়ী, গরুর গাড়ি প্রতীকে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৯১ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত তথ্য অনুযায়ী এই ফলাফল জানা গেছে।

নির্বাচনের শুরু থেকেই ভোলা-১ আসনকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। প্রথমবারের মতো জয় পাওয়ার আশায় মাঠে নেমেছিল জামায়াতে ইসলামী। ভোটের মাঠে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন আন্দালিভ রহমান পার্থ।

এনএনবাংলা/