বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন শেষে প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার দুপুরে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সারাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। এখনও কয়েকটি বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব আসা বাকি থাকলেও সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত
তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি
ঢাকার ২০টি আসনে বিজয়ী হলেন যাঁরা, পেলেন কত ভোট