আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই সংসদে যাবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির উত্থানের কারণেই দেশে উগ্রবাদের বিস্তার ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছিল, যার প্রেক্ষাপটে জামায়াত নির্বাচনে ভালো ফল করেছে।
তিনি আরও জানান, ‘জুলাই সনদ’-এ বিএনপি যেসব বিষয়ে সই করেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচিও বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। দলের নিরঙ্কুশ বিজয়কে জনগণের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর