বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
শুক্রবার বিকেলে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন দুই আসনের বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’ এবং ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে করতে হবে’—এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন ছিল।
বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনীর প্রহরায় কার্যালয়ে আসেন। পরে পাবনা-৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে তারা কর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।
জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, দুইটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা