ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়াই করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি পেয়েছে প্রায় পৌনে চার কোটি ভোট, যা প্রদত্ত মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ইতোমধ্যে ২০৯টি আসন নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২৯১ জন প্রার্থী অংশ নেন এবং তাদের সম্মিলিত ভোটেই দলটি এ ফল অর্জন করে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে ভোট ও আসনের দিক থেকে নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে দলটি পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা মোট প্রদত্ত ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ। ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সংসদ ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের তিন দিন পর রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের হিসাব প্রকাশ করা হয়।
এবারের নির্বাচন ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ সংসদেও ব্যবসায়ীদের আধিপত্য, নীতি প্রণয়নে স্বার্থান্বেষী প্রভাবের আশঙ্কা
ফলাফল পুনর্বিবেচনার দাবি ‘অপ্রাসঙ্গিক’, আদালতের নির্দেশ পেলে পুনর্গণনা: ইসি আনোয়ারুল
পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা