পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিদায় নেন। বিদায়ের মুহূর্তে তাকে কিছুটা আবেগাপ্লুত দেখা যায়।
এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও বিদায় জানান।
বিদায়ের আগে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তিনি আবার পুরোনো জীবনে ফিরে যাবেন এবং লেখালেখিতে সময় দেবেন। লেখালেখির সূত্র ধরে ভবিষ্যতে আবারও সবার সঙ্গে কথা হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ভালো-মন্দ মিলিয়ে দেড় বছর সময় কেটে গেছে।
পরে মন্ত্রণালয়ের বাইরে গিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার
নিত্যপণ্যের বাজারে আগুন, শঙ্কা ও অনিশ্চয়তায় মধ্যবিত্তরা