ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের প্রথম সভা ডেকেছে বিজয়ী দল বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি জানান, সভাটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের পর বেলা ১১:৩০ টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এই সভায় সংসদ নেতা নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়। পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন ২৯৭ জন সংসদ সদস্য মঙ্গলবার সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথের পর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
কাল সকাল ১০টায় পর্যায়ক্রমে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত: দ্য হিন্দুকে ফখরুল
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন