বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে আরও কয়েকজন বিদেশি অতিথিও ঢাকায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
রাজনীতি-অর্থনীতিতে পরিবর্তন না এলে জেন-জি আবার গণঅভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশমন্ত্রী
জ্বালানি সংকটে ট্রাকভাড়া বেড়েছে ৫–৬ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
যুদ্ধে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী