February 18, 2026
Tuesday, February 17th, 2026, 5:06 pm

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে  ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচন কমিশনে জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত হারিয়েছেন। নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী এই তথ্য জানা গেছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, নির্বাচনে একটি আসনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত হারাবেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে এক লাখ ৫০ হাজার ৮৪ ভোট। এই ভোটের এক অষ্টমাংশ ভোটের সংখ্যা দাঁড়ায় ১৮ হাজার ৭৬০ ভোট। এ ভোটের কম পেয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী কলারছড়ি প্রতীকে ১৭ হাজার ৬৬৬ ভোট, ইনসানিয়াত বিপ্লবের শরীফ মৃধা আপেল প্রতীকে ১৩৯ ভোট, জাতীয় পার্টির শাহ আলম লাঙল প্রতীকে ২৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাঁস প্রতীকে ১০৬ ভোট, ইসলামি আন্দোলনের হুসাইন আহমাদ হাতপাখায় ৯০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।