বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও গ্রহণ করেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ সংক্রান্ত দুই নথিতে স্বাক্ষর করেন। তার শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। তাদের শপথবাক্যও পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়।
জানা গেছে, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করছে বিএনপি। ইতোমধ্যে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ড. ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করতে বললেন নাহিদ
জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার