শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

মন্ত্রীদের দায়িত্ব বণ্টন
- নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া মন্ত্রীদের তালিকা নিচে দেওয়া হলো—
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- সালাউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
- হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- ইকবাল হাসান মাহমুদ টুকু — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
- এ জেড এম জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
- ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়
- আব্দুল আওয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
- মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
- নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
- মোহাম্মদ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
- আরিফুল হক চৌধুরি — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
- খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়
- এহসানুল হক মিলন — শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
- আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
- আফরোজা খানম — বেসামরিক বিমান ও পর্যটন
- আসাদুল হাবীব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত
- দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
- সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
- ফকির মাহবুব আনাম — ডাক ও টেলিযোগাযোগ; বিজ্ঞান ও প্রযুক্তি
- শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন

প্রতিমন্ত্রীদের দায়িত্ব
- এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ
- শরীফুল আলম — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- শামা ওবায়েদ — পররাষ্ট্র
- সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
- ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
- ফারহাদ হোসেন আজাদ — পানিসম্পদ
- আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
নতুন সরকারের এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি টেকনোক্র্যাটদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থনীতি, পররাষ্ট্র, জ্বালানি ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন, ভারত ও জাপান
আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’ এর প্রমাণ: নাহিদ ইসলাম