February 17, 2026
Tuesday, February 17th, 2026, 6:49 pm

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

 

রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রথম রমজান থেকে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে চলবে মেট্রোরেল

নতুন সূচি অনুযায়ী—

  • উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
  • মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ইফতারে পানি বহনের সুযোগ

রোজাদার যাত্রীদের কথা বিবেচনায় ইফতারের সময় পানি বহনের সুযোগ রাখা হয়েছে। প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন। তবে পানি যাতে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

রমজানে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এনএনবাংলা/