Tuesday, February 17th, 2026, 7:11 pm

শপথ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

 

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উভয় নেতা করমর্দনের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান এবং সংক্ষিপ্ত আলাপের মাধ্যমে দেশের ও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

অনুষ্ঠানস্থলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তাব্যবস্থা ছিল সর্বোচ্চ মাত্রায় জোরদার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, সাক্ষাতের সময় দুই পক্ষই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এনএনবাংলা/