February 18, 2026
Wednesday, February 18th, 2026, 12:59 pm

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

 

নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন।

দিনের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/পিএইচ