সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দেন তথ্যমন্ত্রী।
প্রেসক্লাব পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও ভঙ্গুরতা এখনো কাটেনি: গভর্নর
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না : অর্থমন্ত্রী