পবিত্র রমজানকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল ২৪। ‘আকিজ অ্যাসেন্সিয়াল ঘরোয়া ইফতার’ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম রমজান (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে প্রচার হবে ব্যতিক্রমধর্মী এই ইফতার তৈরির আয়োজন।

নাজমুল আলম রানার পরিচালনায় মাসব্যাপী আয়োজনটি উপস্থাপনা করছেন শাহরিন জেবিন।
পরিচালক জানান, অনুষ্ঠানটিতে বৈচিত্র্যময় ইফতার তৈরির রেসিপিতে অংশ নিচ্ছেন গায়িকা ফাহমিদা নবী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নায়িকা বর্ষা, ফুটবলার সানজিদা আক্তার, গায়ক আগুন ও পথিক নবী, উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য, গায়ক তানজিব সারোয়ার, গায়িকা আতিয়া আনিসা, অভিনেতা নিরব প্রমুখ।

অনুষ্ঠানটির ধরণ প্রসঙ্গে পরিচালক নাজমুল আলম রানা বলেন, ‘তারকারা নিজেদের পছন্দের স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া ইফতার আইটেম তৈরি করে ভিন্ন ভিন্ন পর্বে শেয়ার করছেন দর্শকদের সঙ্গে। তাদের রান্নায় থাকছে পুষ্টিগুণসম্পন্ন ও সহজে প্রস্তুত করা যায় এমন নানা পদ।’
অনুষ্ঠানটিতে তারকা অতিথিদের সঙ্গে থাকছেন রন্ধনশিল্পী টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ। তারা ইফতারের খাবারে সঠিক পুষ্টিমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন।

উপস্থাপনা করছেন শাহরিন জেবিন জানান, তারকাদের অংশগ্রহণে এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং স্বাস্থ্যসচেতন ইফতার প্রস্তুতিতে দর্শকদের উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।
এনএনবাংলা/


আরও পড়ুন
রমজানে স্বাস্থ্য সচেতনতা: ওজন বৃদ্ধি ও বদহজম এড়ানোর উপায়
রমজানে ব্যাংক লেনদেন বিকেল আড়াইটা পর্যন্ত
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী