দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি সচিবালয়ে পৌঁছান।
সচিবালয়ে পৌঁছে প্রথমেই গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে নিজ দফতরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও তিনি বৈঠকে বসেন।
দিনের কর্মসূচি অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন তিনি। সেদিন বেলা ১২টার দিকে সচিবালয়ে এসে সন্ধ্যা সাতটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেন নতুন প্রধানমন্ত্রী।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
সংকট সমাধানে বিকল্প উৎস হতে জ্বালানি ও এলএনজি আমদানির উদ্যোগ
খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
যুদ্ধ বন্ধের রূপরেখা পেয়েছে ইরান-যুক্তরাষ্ট্র: রয়টার্স