নড়াইল প্রতিনিধি :
রমজানের প্রথম দিনে নড়াইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দোকানে মূল্য তালিকা না থাকা, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পবিত্র রমাজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে—কারণে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।


আরও পড়ুন
ভালুকায় অনলাইন জুয়া এবং ঋণের ফাঁদে নিঃস্ব হচ্ছে মানুষ
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দক্ষিণ আফ্রিকায় টার্গেট কিলিংয়ের শিকার, বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা