রংপুর ব্যুরো:
রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ভেজাল ৫ মন নকল ঘি তৈরির কারখানার সন্ধান এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ) দুপুর তিনটার দিকে পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিসি ডিবি সনাতন চক্রবর্তীর নেতৃত্বে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম(৩০) পিতাঃ হোসেন আলি গ্রামঃ আদম গনেশের খামার থানা; পীরগাছা জেলা রংপুর। অভিযানে প্রায় পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ সরঞ্জাম এবং খালি কৌটা, সিল করার মেশিন ইত্যাদি আটক করা হয়। আটক ব্যক্তি ছয়মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে একটা নকল ঘিয়ের কারখানা গড়ে তোলেন। কোন রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করে শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তিনি এই ঘি তৈরি করতেন এবং রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল। মহানগর পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন
বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুশফিকুল ফজল আনসারীর
থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ