বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখার এবং তাকে হেনস্তা করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নোবেলের বিরুদ্ধে এই অভিযোগে মামলা রয়েছে এবং আদালত তার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেছিলেন। সেই ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানা হাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল একদিনের জন্য নিজের স্টুডিওতে আটকে রাখেন। সেই সময়ে তিনি জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও তৈরির চেষ্টা করেন।
জানা গেছে, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব আদালত পিবিআইকে দেন। ২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই এসআই নুরুজ্জামান তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। একই দিনে আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন এবং ডেমরা থানাকে নির্দেশ দেন আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার!
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের