February 23, 2026
Monday, February 23rd, 2026, 9:01 pm

পার্থসহ যারা ডেপুটি স্পিকার হওয়ার আলোচনায়

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকার পদে তিনজন নেতা আলোচনায় এগিয়ে আছেন।

আলোচিতদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত নাম ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জোটসঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি। তবে এবার ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে তিনি অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এছাড়া ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-1 আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকন।

সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাকে মনোনয়ন দেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে এই তিনজনই দলীয় অঙ্গন ও বাইরের মহলে সমানভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় বলে জানা গেছে। মন্ত্রী হওয়ার আলোচনাতেও তারা এগিয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা হয়নি।

বিশেষ করে ক্লিন ইমেজের জন্য পরিচিত আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। এখন তাদের মধ্যে কেউ একজন ডেপুটি স্পিকার হতে পারেন—এমন সম্ভাবনাই জোরালো হচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

এনএনবাংলা/পিএইচ