স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সচল করতে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মেয়াদ শেষ হওয়ার ক্রমানুসারেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। সে অনুযায়ী প্রথম দফায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন–এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য প্রথম সংসদ অধিবেশনেই নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য, রাজনৈতিকভাবে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা আমলাদের তুলনায় অধিক কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরে যাচ্ছে শারজাহ বন্দরে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু