আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে যাত্রীচাপ সামাল দিতে এবং ভোগান্তি কমাতে এবারও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে টিকিট বিক্রি করা হবে।
ফিরতি যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট দুই ভিন্ন সময়ে অনলাইনে ছাড়া হবে।
পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকালে বিক্রি শুরু হবে।
পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি করা হবে।
এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, আগাম অনলাইন টিকিট বিক্রি ও বিশেষ ট্রেন সংযোজনের ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা হবে আরও স্বস্তিদায়ক।
এনএনবাংলা/


আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও
শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ