পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এখনো জাতির সামনে পুরোপুরি উন্মোচিত হয়নি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতার কারণেই সেই প্রতিবেদন প্রকাশ পায়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি, এই ঘটনার দায় অন্যায়ভাবে বিরোধী দলের ওপর চাপানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আংশিক সত্য উঠে এসেছে।
জামায়াত আমিরের ভাষ্য, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন হলে জাতির দায় অনেকাংশে লাঘব হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি বলেন, কেবল শাখা-প্রশাখা নয়, মূল হোতাদের বিচারের আওতায় আনা উচিত।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
আহসান মনসুরের স্থলে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াধীন