February 26, 2026
Thursday, February 26th, 2026, 3:49 pm

নাটোরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের সময় ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ৮টি এক্সকেভেটর ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ করেছে  সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল রাত পর্যন্ত  উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ব্যাটারি ও সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম, ইটালি, রামানন্দ খাজুরা, সুকাশের বনকুড়াইল ও কলমের নজরপুর ও পুন্ডরি, মির্জাপুর এলাকায় অনুমোদন ছারাই এক শ্রেণীর স্খানীয় মাটি ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাকি দিয়ে তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করে আসছিল। বিষয়টি জানার পর সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে ওইসব এলকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক্সকেভেটর নিয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৮টি এক্সকেভেটর মোট ১৬ টি ব্যাটারি ও গাড়িতে ব্যবহিত সরঞ্জাম জব্দ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান,কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই যেন পুনরায় ফসলি জমিতে টপ সয়েল কাটা বা অবৈধ পুকুর খনন না হয়। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।