Thursday, February 26th, 2026, 4:43 pm

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

 

রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে জুলাই মাসকে অসম্মান করা হয়েছে—এ অভিযোগ তুলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এ বক্তব্য তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, জুলাইকে অসম্মান করে দেওয়া বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ