February 28, 2026
Saturday, February 28th, 2026, 2:34 pm

বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

 

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ–এর পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জানা গেছে, উদ্ধার হওয়া এসব দেহাংশ ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুটি কাটা হাত পাওয়া যায়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, দেহাংশগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহর।

উদ্ধার করা দেহাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দেহের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এনএনবাংলা/পিএইচ