নাটকের পরিচিত অভিনেতা জাহের আলভী’র স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। অভিনেতার শ্বশুরবাড়ির পরিবারের বরাতে এ তথ্য জানা গেছে।
শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেন তিনি।
অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন এমন একাধিক নির্মাতা ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে একটি নাটকের শুটিংয়ে অভিনেতা আলভী নেপালে অবস্থান করছেন। সেখানে ঈদ উপলক্ষে নির্মিতব্য বেশ কয়েকটি নাটকের শুটিং করছিলেন তিনি।
২০১০ সালে পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনের ১৫ বছর পার হয়েছে। এই দম্পতির একটি সন্তান রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় ৫ শিক্ষার্থী নিহত
মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার
মধ্যপ্রাচ্যেও উত্তেজনা: আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ