যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। নিরাপত্তার কারণে এরই প্রভাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ফ্লাইট চলাচল সীমিত বা বাতিল করা হয়েছে।
তার্কিশ এয়ার ঘোষণা দিয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্দানে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া কাতার এয়ারওয়েজও জরুরি নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সিরিয়ার সিভিল এভিয়েশন জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের এয়ার করিডোর আগামী ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
এছাড়া কাতার, কুয়েত ও সৌদি আরবও তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় ৫ শিক্ষার্থী নিহত
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
মধ্যপ্রাচ্যেও উত্তেজনা: আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ