February 28, 2026
Saturday, February 28th, 2026, 5:04 pm

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় ৫ শিক্ষার্থী নিহত

 

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। হামলা শনিবার দুপুরে ঘটেছে এবং নিহত শিক্ষার্থীরা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের “চরম লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই নজিরবিহীন হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে।

এনএনবাংলা/পিএইচ