February 28, 2026
Saturday, February 28th, 2026, 7:08 pm

র‌্যাব ১৩ এর অভিযানে ধর্ষক গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলায় র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার করেছে।শনিবার বিকেলে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম একজন গৃহিনী। গত ২০ ফেব্রুযারী  গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমের নিজ বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫ ফেব্রুযারী  ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৯(ক)(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩ আভিযানিক দল রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫), গ্রেফতার  করে ।  পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।