ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রবিবার (১ মার্চ) ইরানের লেবার নিউজ এজেন্সি আইএলএনএ’র বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
খবরে আরও জানানো হয়েছে, হামলায় আহমাদিনেজাদ এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নারমাক এলাকায় হামলাটি সম্ভবত শনিবার রাতেই সংঘটিত হয়।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
দুই মেয়াদ শেষে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলে নিয়োগ দেন। ৪৮ সদস্যের এই পরিষদটি সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় রাজি, আগ্রহী ডোনাল্ড ট্রাম্প
টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩ আহত ১৪
ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত: সেন্টকম