Monday, March 2nd, 2026, 12:59 pm

বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

 

U.S. Embassy in Dhaka জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে U.S. Department of State। তবে এই সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সোমবার (২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল—মূলত সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

তবে অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত হলেও আবেদন প্রক্রিয়া বন্ধ থাকছে না। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা আগের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। একইসঙ্গে পররাষ্ট্র দফতর ভিসা সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ