নড়াইল প্রতিনিধি :
ইসলামী প্রজাতন্ত্র ইরাণের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল—উজমা সাইয়্যেদ আলী হোসাইনী ইমাম খামেনেয়ী (রহ.) কে হত্যার প্রতিবাদে নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলার উজিরপুর গ্রামের মসজিদ আল আবু তালিব (আ.)—এর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ শতশত নারী—পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন মাওলানা ইয়ানুর হুসাইন ও মোঃ ওহিদুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইমাম খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তাঁর এই শাহাদাত বরণের খবরে স্থানীয় মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে