Tuesday, March 3rd, 2026, 3:45 pm

রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার

 

রংপুর ব্যুরো:

রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার করেছে । সোমবার দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিত্রে. অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ দুই জন আসামীকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সার্বিক নির্দেশনা  মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টেশনের বিপরীতে রহমতের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তিন কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হল  মোঃ মিলন মিয়া (২৯), শ্রী দেবু চন্দ্র বিশ্বাস (২৮)্ । তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায় । গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।