Tuesday, March 3rd, 2026, 5:26 pm

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট

ছবি: বিবিসি

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, এখন পর্যন্ত ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেন, দেশের অন্তত নয়টি হাসপাতালে হামলা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এসব হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে।

তবে তেহরানের গান্ধী হাসপাতালকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, ‘হাসপাতালকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।’

অন্যদিকে, তেহরানের ওই হাসপাতালে হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়কেই দায়ী করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনএনবাংলা/