দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সরকারপ্রধান জনস্বার্থে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সবসময় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মহাপরিচালক বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পাঁচ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল
ইরানের আক্রমণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী