বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে তিনি পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চুক্তির বিভিন্ন ধারা ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে কোনো ধারা দেশের স্বার্থবিরোধী বা অসুবিধাজনক মনে হলে তা চিহ্নিত করে সরকারের নজরে আনা হবে। প্রয়োজনে এসব বিষয় নিয়ে দরকষাকষিরও সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী জানান, নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মার্কিন প্রশাসন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মার্কিন বিনিয়োগ বাড়াতে নন-ট্যারিফ বাধা দূর করার আহ্বান জানিয়েছেন পল কাপুর। তবে আজকের বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হয়নি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা
পাঁচ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল
ইরানের আক্রমণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার