Wednesday, March 4th, 2026, 5:33 pm

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা

 

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুরায় এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বুধবার সকালে রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর পরিশোধনাগারে আবারও একটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছেন সৌদি সরকারের এক কর্মকর্তা। হামলার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের দেশীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শোধনাগারই ছিল হামলার লক্ষ্যবস্তু।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো পরিশোধনাগারটি পরিচালনা করে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে বুধবারের হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত সোমবারও একই স্থাপনাকে লক্ষ্য করে ইরানের ছোড়া আরও দুটি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এনএনবাংলা/