বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগের সিদ্ধান্ত অবৈধ দাবি করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এ রিট আবেদন দাখিল করা হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার–এর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নং–১২৭, ১৯৭২)–এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। পাশাপাশি নিয়োগ–সংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর