ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যে জানা গেছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর মোট ১,৩৩২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই হামলা ৬৩৬টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে।
সংস্থাটির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বৃহস্পতিবার (৫ মার্চ) প্রতিবেদনে জানায়, এসব হামলার মধ্যে ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবনও লক্ষ্যবস্তু ছিল। এছাড়া, অন্তত ১৭৪টি শহর এই হামলার শিকার হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
খালেদা জিয়াসহ ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
আন্দোলনরত আমানতকারীদের ওপর জলকামান নিক্ষেপ