দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মোট ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
‘স্বাধীনতা দিবস পুরস্কার’ বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে প্রতি বছর ২৬ মার্চ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়।
জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও এ সম্মাননা দেওয়া হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর