ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। তাই ঈদকে কেন্দ্র করে আমাদের আগ্রহ ও উচ্ছ্বাস অন্য যে কোনো উৎসব থেকে অনেক বেশি। ঈদ শুধু একটি উৎসব নয়—পরিবার ও বন্ধুবান্ধবদের একটি মিলন মেলা। এই আনন্দদের দিনকে সুন্দর ও প্রাণবন্তভাবে উদযাপন করার জন্য অঞ্জন’স প্রতি বছর বড় একটি আয়োজন করে থাকে। ঈদ কালেকশন ২০২৬ কে সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় পোশাক দিয়ে।
এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারি, ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক। এবারের ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে; পোশাক ডিজাইন, রং নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

শাড়ি: রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, আর্টসিল্ক, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়ি গুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রীনপ্রিন্ট ও এম্ব্রয়ডারী করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়ি গুলোতে অলওভার এম্ব্রয়ডারী ও কারচুপি করা হয়েছে।
সালোয়ার কামিজ ওড়না: কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, আর্ট সিল্ক সহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপস গুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রীন প্রিন্ট,এম্ব্রয়ডারী ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার কামিজ পাওয়া যাবে এবারের ঈদ আয়োজনে।

পাঞ্জাবি: সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামি সহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন সহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এম্ব্রয়ডারী, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রীন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফ স্লিভ শাট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে। কিছু ডিজাইন করা হয়েছে পাঞ্জাবি, পায়জামা ও কটি সেট।

জুয়েলারি: সিলভার ও বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডস্ এর সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ও ঐতিহ্য মন্ডিত নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়ি সহ বিভিন্ন ধরনের গয়না রয়েছে এবারের ঈদ কালেকশনে।
প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনে গ্রæপ পোশাক। অঞ্জন’স এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে (www.anjans.com) ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
বিশ্বরঙ এর ঈদ আয়োজন
ঈদ আনন্দে রঙ বাংলাদেশ
ইফতারের পর অ্যাসিডিটি, ঘরোয়া ৫ উপায়ে মিলবে স্বস্তি