ইরানে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। এ তথ্য জানান প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার তাদের সক্ষমতার অনুযায়ী সহায়তা প্রদান করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যারা প্রাণ হারিয়েছেন, সেই খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবগত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছে এবং প্রধানমন্ত্রীও পরিস্থিতি নজর রাখছেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হলি উৎসব হল মনিপুরী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী
এসএমই ও স্টার্টআপ বিপ্লবঃ এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন