কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতের দিকে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়ার আলুর গোডাউন মেসার্স মোশারফ ট্রেডার্স থেকে শ্রমিকরা আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে সন্দেহজনক পিংক কালারে প্লাস্টিকের একটি প্যাকেট দেখতে পান। বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে।
এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলুর বস্তার মধ্যে লুকিয়ে এগুলো বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন
হাকালুকি হাওরে পাখির সংখ্যা বেড়েছে
কালকিনিতে ইফতার করিয়ে ইতিহাস গড়লেন বিএনপির এমপি!
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা