নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানী ভাতা চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের জন্যও ভাতার ব্যবস্থা করা হবে।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন পাবেন ৩ হাজার টাকা এবং খাদেমের জন্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
এ ছাড়া প্রতিটি মন্দিরের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হবে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।
একইভাবে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে বিহার অধ্যক্ষের জন্য ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষের জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে প্রতিটি চার্চের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
খুলনা ওয়াসার ৫৫০ কোটি টাকার এডিবি ফান্ডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ
আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২৬ এপ্রিলের মধ্যে: বিদ্যুৎ বিভাগ
বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র