সৌদি আরবের কড়া সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ড-কে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে সৌদির শায়েবাহ তেলখনির দিকে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়ে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনী।
তবে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করতে সক্ষম হয় সৌদি আরব এয়ার ডিফেন্স সিস্টেম। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এর প্রধান মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র – কে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর গত নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
এই সময়ের মধ্যে তিনবার শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে চলমান যুদ্ধে ইরানের সবচেয়ে বড় পরাজয় ঘটতে পারে।
তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আবারও শায়েবাহ তেলখনিকে লক্ষ্য করে চতুর্থবারের মতো ড্রোন হামলা চালানো হলো।
সূত্র : আলজাজিরা
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব