কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারিতে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে চিলমারীতে অবস্থিত ১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে কিসামতবানু মৌজার বালাবাড়িতে মেসার্স ওয়ারেস ব্রিকসকে এক লাখ টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটাটির অবকাঠামো স্কেভেটর দিয়ে ভেঙ্গে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এসময় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।
এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশ,বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৬
কমলগঞ্জে ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
বাংলা বর্ষবরণে প্রস্তুত নড়াইলবাসি